দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি

দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি
সিটিজেন ডেস্ক

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। রবিবার (৩১ মে) ভোর রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন। আর চলতি হজ মৌসুমে হজে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩৭ বাংলাদেশি।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
হজ বুলেটিনে বলা হয়, ৩০ মে (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে হাজিদের ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ফিরতি ফ্লাইটটি (এসভি-৫৮০৬) সৌদি আরবের স্থানীয় সময় রাত ২টা ৪ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। ৪৪৫ জন হাজি নিয়ে ওই ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মোট ১৫টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরা ৬ হাজার ১৭৫ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৩০০ জন হাজি বাংলাদেশে ফিরেছেন।
এসব যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস ৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত মোট ৩৭ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ১৭৬ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৬ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। এরপর গতকাল ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

হজের আনুষ্ঠানিকতা শেষ, দেশে ফিরলেন ৪১৯ জন 