সারাদেশে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৫ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের একটি সূত্র থেকে জানা গেছে ভোট শুরুর সাড়ে ৩ ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টা পর্যন্ত সারাদেশে মোট ১৪ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়েছে।
সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে প্রতি দুই ঘণ্টা পরপর ভোটের হালনাগাদ তথ্য জানানো হবে বলে পূর্বঘোষণা থাকলেও নির্ধারিত সময়ে কোনো আপডেট পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে সারাদেশে শুরু হয়েছে ভোট। ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে আছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আজ ভোট হচ্ছে ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে।