বিমানের নতুন পরিচালক মিজানুর রশীদ
সিটিজেন ডেস্ক

বিমানের নতুন পরিচালক মিজানুর রশীদ
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ২১: ১২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চলমান রদবদলের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রশীদকে পদোন্নতি দিয়ে পরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তর থেকে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, এর আগে মহাব্যবস্থাপক (জিএম) এবং ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মিজানুর রশীদকে (পি-৩৬৩৩৯) পদোন্নতি দিয়ে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সরকার পরিবর্তনের পর দেশের এভিয়েশন খাতে জবাবদিহিতা নিশ্চিত করা এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার যে উদ্যোগ শুরু হয়েছে, মিজানুর রশীদের এ পদোন্নতি তারই একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।
এভিয়েশন অঙ্গনে মিজানুর রশীদ একজন পরিচিত মুখ। অপারেশন, প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি দক্ষ সমন্বয়কারী হিসেবেও তিনি সুনাম অর্জন করেছেন। ফ্রান্স থেকে এভিয়েশন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি দেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত, তার একাডেমিক জ্ঞান ও পেশাগত অভিজ্ঞতা বিমানের প্রশাসনিক কাঠামোকে আরও আধুনিক, দক্ষ ও টেকসই করতে সহায়ক ভূমিকা রাখবে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর্থিক চাপ, পরিচালনাগত সীমাবদ্ধতা এবং সেবার মানোন্নয়নসহ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এমন পরিস্থিতিতে মিজানুর রশীদের মতো অভিজ্ঞ কর্মকর্তার নেতৃত্ব প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, স্বচ্ছতা বৃদ্ধি এবং কার্যক্রমে গতিশীলতা আনতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিমানের কর্মকর্তা-কর্মচারী এবং এভিয়েশন খাতের বিশ্লেষকদের প্রত্যাশা, নতুন দায়িত্বে মিজানুর রশীদ প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর, লাভজনক ও জনআস্থাসম্পন্ন প্রতিষ্ঠানে রূপ দিতে সক্ষম হবেন।

/এমআর/