শিরোনাম

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

সিটিজেন ডেস্ক
জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চালাচল কর্যত বন্ধ হওয়ায় জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটেছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় জ্বালানি তেলের সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নতুন এই নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব মন্ত্রণালয়ে অভিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে মন্ত্রণালয় ও বিভাগগুলো আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত করার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এছাড়া বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ অনলাইন বা ভার্চুয়ালি সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে বিশেষ ও জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সশরীরে সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করতে পারবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই যৌক্তিকতা বিবেচনায় নিতে হবে।

/জেএইচ/