পিএসসির দুই সদস্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পিএসসির দুই সদস্যের পদত্যাগ
পিএসসির সদ্যবিদায়ী দুই সদস্য বুয়েটের অধ্যাপক এম সোহেল রহমান ও সাবেক সচিব মো. মহিউদ্দিন। ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার পর আজ রবিবার তাদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। পদত্যাগপত্রে দুই সদস্যই এটিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।

পিএসসি থেকে পদত্যাগ করা ওই দুই সদস্য হলেন সাবেক সচিব মো. মহিউদ্দিন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, পিএসসির সদস্য ও সাবেক সচিব মো. মহিউদ্দিন ১৫ অক্টোবর এবং বুয়েটের অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন।

মো. মহিউদ্দিন ও অধ্যাপক এম সোহেল রহমানের পদত্যাগের পর ২০ সদস্যের পিএসসিতে বর্তমান সদস্য সংখ্যা কমে ১৮ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত আগস্ট মাসে সংস্থাটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছিলেন।

অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর গত ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ৬ সেপ্টেম্বর ২০২৬ শপথ গ্রহণ করেছেন।

/বিবি/