নেপালকে ৩৩ গোল দিলো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নেপালকে ৩৩ গোল দিলো বাংলাদেশ
বাংলাদেশ-নেপাল ম্যাচের মুহূর্ত

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি ২০২৬ এশিয়া জোন ২-তে দাপুটে শুরু পেলো বাংলাদেশ হ্যান্ডবল দল। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রবিবার নেপালকে ৩৩-২০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

একাই ৭ গোল করলেন আলপনা আক্তার। মিষ্টি খাতুন ও শ্যামলী মিংও করলেন ৬টি করে গোল। এছাড়া অধিনায়ক ইসমেতারা নিশি গোল করেছেন ৫টি। এছাড়া সায়মা জান্নাত সীমা ৪টি, মাসুদা আক্তার ২টি গোল এবং পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা করেন একটি করে গোল।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণে আধিপত্য করে বাংলাদেশ দল। ১৩-৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগিকরা। দ্বিতীয়ার্ধে নেপালকে আরও কোণঠাসা করে ১০ গোল তুলে নেয় বাংলাদেশ।

এই জয়ে ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের মধুর প্রতিশোধও নিলো বাংলাদেশ। ম্যাচসেরা আলপনা বলেন, ‘আমার অনেক ভালো লাগছে। উনিশে (২০১৯) আমরা একবার নেপালের কাছে হেরেছিলাম, ওই ক্ষোভটা মনের মধ্যে ছিল। মনে মনে ভেবেছিলাম আজকে আমরা জিতবো।’

/টিই/