ঈদের পরেই রামিসা হত্যা মামলার বিচার শুরু: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটির পরপরই রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৩ মে) এ তথ্য জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল ফিতরের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।
তিনি বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পরপরই পুলিশ চার্জশিট দেবে। সব ঠিক থাকলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে।
মো. আসাদুজ্জামান বলেন, ঈদের ছুটির পরপরই রামিসা আক্তার হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হবে।
তিনি বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হওয়ার পর তা অনুমোদনের জন্য যখন হাইকোর্টে আসে, তখন মামলার বৃত্তান্ত তৈরিতে বেশ খানিকটা সময় লেগে যায়। এর ফলে চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়। এই প্রক্রিয়াটি কীভাবে আরও দ্রুত ও সহজ করা যায়, তা নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে সরকার।

অল্প সময়ে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী