স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

দেশে চলতি বছরের শেষদিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকার কাঠামোকে আরোও কার্যকর করা এবং তৃণমূল পর্যায়ে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি ও তপশিল এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। উপজেলা পরিষদকে দুর্বল করার কোনো পরিকল্পনা নেই সরকারের। যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে এখনো উদ্বেগ রয়েছে। পরিস্থিতি যেকোনো সময় খারাপ হতে পারে। তবে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।
তিনি বলেন, জ্বালানির ওপর চাপ কমাতে বিদ্যুৎচালিত বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই সেবা চালু করা হবে। একই সঙ্গে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেককে এককালীন ৭ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে।

হামের টিকার আওতায় ৮৯ শতাংশ শিশু: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা