স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে চালু হচ্ছে ডিজিটাল হাজিরা

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব কর্মকর্তা-কর্মচারীর আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুন এ হাজিরা ব্যবস্থায় ফেস রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি শনাক্ত করা হবে। পাশাপাশি ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে হাজিরার তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে।
এতে বলা হয়েছে, নতুন এ সিদ্ধান্তে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সবসময় আপত্তির কারণে কনসার্ট বাতিল হয় এমন নয়: তথ্যমন্ত্রী

-CznNewsLab-2a1688.jpg)