শিরোনাম

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে। র‍্যাবের নামও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গতকাল র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং সেখানে আমিও উপস্থিত ছিলাম। র‍্যাব বিলুপ্তি নিয়ে যা বলা হয়েছে, যা দাবি করা হয়েছিল, এখনো এক অর্থে র‍্যাব আর আগের মতো করে থাকছে না। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, র‍্যাবের জন্য নতুন একটি আইন হবে।

তিনি বলেন, বিএনপি র‍্যাব বিলুপ্তির দাবি করেছিলো। সম্ভবত র‍্যাবের নামও পাল্টে যাচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকা দরকার । এলিট ফোর্সটি যে নামেই হোক, এর বিস্তারিত সংজ্ঞায়িত একটি আইন থাকবে।

/এসবি/