পুশইন ঠেকাতে ১১ জেলায় আনসার মোতায়েন

পুশইন ঠেকাতে ১১ জেলায় আনসার মোতায়েন
নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে পুশইন ঠেকাতে দেশের সীমান্তবর্তী ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সীমান্তে বিজিবির সঙ্গে সমন্বয়পূর্বক দায়িত্ব পালন করবেন তারা। সোমবার (৮ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়। যা সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে অধিকতর সমন্বিত ও কার্যকর করেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান জানিয়েছেন, বিজিবির সঙ্গে সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয়পূর্বক সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পুশইন ঠেকাতে ১১ জেলায়– চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি– উপজেলা/থানা আনসার ও ভিডিপি/টিডিপি সদস্যদের ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

পুশইনের চেষ্টা ব্যর্থ, অবশেষে ১০৪ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ