আ.লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

আ.লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বেপরোয়া সন্ত্রাস চালিয়ে আওয়ামী লীগ নিজেরাই প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং এদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী। দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী দলটির বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পতিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। ‘চোর না শুনে ধর্মের কাহিনী’—সুযোগ পেলেই এই দলটির চরিত্র যে কখনোই ঠিক হবে না, গত কয়েক দিনের ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, ওই সন্ত্রাসী দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশ দিয়েছেন গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দিতে এবং হত্যার জন্য তালিকা প্রস্তুত করতে। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি নিজেরাই প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং তারা একটি চিহ্নিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’।
তারেক রহমান বলেন, যারা এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বদলে সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী। তবে দেশপ্রেমিক জনগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি।
তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই। তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া সেই স্লোগান স্মরণ করে আবারও আজ আওয়াজ তুলে বলি—ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।
প্রধানমন্ত্রী বলেন, যাদের হাতে গোলামীর জিঞ্জির, সেই তাবেদারি শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

রাজধানীর আরও ৫০টি স্থানে বসানো হবে এআই সিগন্যাল: প্রধানমন্ত্রী