আবার ভূমিকম্পে কাঁপলো দেশ

আবার ভূমিকম্পে কাঁপলো দেশ
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এ কম্পন টের পান বিভিন্ন অঞ্চলের মানুষ।
ভূমিকম্প পর্যবেক্ষণ অ্যাপ ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৫২ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল আশাশুনি, সাতক্ষীরা।
স্থানীয়রা জানান, সাতক্ষীরায় শক্ত ঝাঁকুনি অনুভূত হয়। জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়া অনেক মুসল্লি আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ ছাড়া খুলনা, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া থেকেও ভূমিকম্প টের পাওয়ার খবর পাওয়া গেছে।
ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পন দিয়ে মাসের ভূমিকম্পের ধারা শুরু হয়। ৩ ফেব্রুয়ারি একই দিনে তিনবার কম্পন অনুভূত হয়। এর মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪ দশমিক ১ মাত্রা এবং মিয়ানমারে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্প ছিল। এরপর ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুবার এবং ১৯ ফেব্রুয়ারি ছাতক, সুনামগঞ্জ–এ ৪ দশমিক ১ মাত্রার কম্পন অনুভূত হয়।