জাপান গেলেন ড. ইউনূস

জাপান গেলেন ড. ইউনূস
বিশেষ প্রতিনিধি

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে জাপান সফরে রয়েছেন। রবিবার (২২ মার্চ) রাত ১২টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি টোকিওর উদ্দেশে রওনা হন।
ড. ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
বিমানবন্দরে কর্মরত পুলিশের বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২৪-২৫ মার্চ টোকিওতে একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ড. ইউনূস। এ সম্মেলন এশিয়ায় শান্তি, সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যা সমাধান নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
সূত্র জানায়, আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, তার যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং সব প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ড. ইউনূস যুক্তরাষ্ট্র, লন্ডন, ইতালি ও জাপানসহ একাধিক দেশ সফর করেন। তবে এসব সফরের কার্যকারিতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা রয়েছে।
এর আগে ২০২৫ সালের মে মাসে জাপান সফরকালে ড. ইউনূস নিক্কেই ফোরামে অংশ নেন এবং জাপানের তৎকালীন প্রধানমন্ত্রীসহ উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ২০২৬ সালের জানুয়ারিতে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাৎকালে তিনি মার্চে জাপান সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন।