বেসরকারি হজযাত্রীদের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ মৌসুমে তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে ‘হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’। বুধবার (২২ জুলাই) রাজধানীর পল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এ প্যাকেজগুলোর ঘোষণা দেন।
ঘোষিত প্যাকেজ অনুযায়ী, প্যাকেজ-১ (বিশেষ)-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা। প্যাকেজ-২ (সাধারণ)-এর মূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ২৮ পয়সা এবং প্যাকেজ-৩ (সাশ্রয়ী)-এর মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা।
সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, সরকারের ঘোষিত প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী প্যাকেজটি নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার (২১ জুলাই) সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হজ প্যাকেজ ঘোষণা, সর্বোচ্চ খরচ ৬ লাখ ১৫ হাজার টাকা