হজ প্যাকেজ ঘোষণা, সর্বোচ্চ খরচ ৬ লাখ ১৫ হাজার টাকা

বিশেষ প্রতিনিধি

আগামী বছর হজযাত্রীদের জন্য সর্বোচ্চ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকার প্যাকেজ ঘোষণা করেছে সরকার। নতুন নীতিমালায় সরকারি মাধ্যমের জন্য ২টি এবং বেসরকারি মাধ্যমের জন্য ১টি সাধারণ হজ প্যাকেজ অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) এই ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’ প্রকাশ করা হয়। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে।
ঘোষিত দর অনুযায়ী সরকারি প্যাকেজ-১ এ ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। একই প্যাকেজে হারাম শরিফের বহিঃচত্বর হতে ১ থেকে ১ দশমিক ৪ কিলোমিটারের মধ্যে আবাসন এবং মদিনার মার্কাজিয়া এলাকায় থাকার ব্যবস্থা থাকবে।
সাশ্রয়ী সরকারি প্যাকেজ-২ এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এর আওতায় হারাম শরিফ হতে ২ থেকে ৩ কিলোমিটার দূরত্বে আবাসন থাকলেও হজযাত্রীদের যাতায়াতের জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে এসি বাস সেবা দেওয়া হবে।
এছাড়া বেসরকারি এজেন্সির মাধ্যমে হজে যাওয়ার জন্য ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকার সাধারণ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর আওতায় হারাম শরিফ হতে সর্বোচ্চ ৩ কিলোমিটার ও মসজিদে নববী থেকে ১ কিলোমিটারের মধ্যে আবাসন নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। এরপর ১০ ডিসেম্বরের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে।
এবারের প্যাকেজে মক্কা-মদিনায় ৩ বেলা খাবার এবং বাধ্যতামূলক কুরবানীর (আদাহি) ব্যয় অন্তর্ভুক্ত রাখার পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ইমিগ্রেশন সম্পন্ন করে সরাসরি লাগেজ হোটেলে পৌঁছে দেওয়ার বিশেষ ‘মক্কা রোড সার্ভিস’ বহাল রাখা হয়েছে।
হজযাত্রীদের জন্য অনূর্ধ্ব ৫০ বছর বয়সী সুস্থ সহযোগীর বাধ্যবাধকতাসহ ৭০ বছর বা তার বেশি বয়স্ক হজযাত্রীদের নিয়ম সুনির্দিষ্ট করা হয়েছে। সংক্রামক বা জটিল ব্যাধিমুক্ত থাকার শর্তে মেডিকেল ফিটনেস সনদ ও টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি অবস্থানকালে প্রতিটি হজযাত্রীকে সার্বক্ষণিক নুসুক কার্ড সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন শুরু, ব্যাংক হিসাব বাধ্যতামূলক