ভারতে সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিয়েছেন এনএসআই মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ‘৮ম সাউথ এশিয়ান কাউন্টার টেরোরিজম কনফারেন্স’-এ যোগ দিয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। আন্তর্জাতিক সমন্বয় বাড়াতে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আয়োজিত বহুপাক্ষিক এই সম্মেলনে গতকাল ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।
এনএসআই সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
এনএসআই সূত্র জানিয়েছে, প্রতি বছর নিয়মিত আয়োজিত এই সম্মেলনটি মূলত দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি যৌথ আন্তর্জাতিক মঞ্চ। এ বছরের সম্মেলনে বাংলাদেশ ও ভারত ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, ব্রুনাই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সরকারি সূত্র জানিয়েছে, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ দমন, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। এটি কোনো একক দ্বিপক্ষীয় আলোচনা নয়, বরং একটি পূর্ণাঙ্গ বহুপক্ষীয় আঞ্চলিক ফোরাম।
পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে এনএসআই মহাপরিচালক এতে অংশগ্রহণ করছেন। সম্মেলন শেষে ২৮ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।