শিরোনাম

‘আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে’
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২) এর অধিনায়ক নয়মুল হাসান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যদি কেউ আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তবে তারা ঝুঁকির মধ্যে পড়বে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২) এর অধিনায়ক নয়মুল হাসান।

রবিবার (২১ জুন) মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নয়মুল হাসান বলেন, যদি কেউ ২৩ তারিখকে নিয়ে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে। যেকোনোভাবেই হোক আমরা প্রতিহত করবো।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে আরোও দুই ছিনতাইকারী শফিকুল ইলাম সবুজ ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের নামে ছিনতাই-চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে।

/এসবি/