শিরোনাম

ডিপো থেকে জ্বালনি তেল সরবরাহের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
ডিপো থেকে জ্বালনি তেল সরবরাহের নতুন সময়সূচি
ছবি: সংগৃহীত

বিপিসির বিভিন্ন কোম্পানির ডিপো থেকে জ্বালানি তেল ফিলিং স্টেশন ও পাম্পে সরবরাহের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিপোগুলো থেকে জ্বালানি তেল মসরবরাহ করা হবে।

গতকাল শনিবার (২৮ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচির কথা জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেষনের (বিপিসি) নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলছে। এই প্রেক্ষাপটে দেশের সব ফিলিং স্টেশন, ডিলার ও পাম্পগুলোতে বিপিসির অধীন প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে জ্বালানি পণ্য সরবরাহের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম চলতো।

/বিবি/