আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ঘটনাস্থলে সিআইডি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রকৃত কারণ ও রহস্য জানতে ঘটনাস্থলে গিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন।
বুধবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে সিআইডি ক্রাইমসিনের একটি টিম।
সরেজমিনে দেখা গেছে, সিআইডির ক্রাইমসিন ইউনিটের টিমটি হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে প্রবেশ করে। সেখানে তারা এ ঘটনার সংশ্লিষ্ট বিভিন্ন নমুনা সংগ্রহ করে। প্রায় ঘণ্টাখানেক তারা কাজ করে।
সিআইডির ক্রাইমসিন ইউনিটের এক কর্মকর্তা বলেন, আমরা সব বিষয় মাথায় রেখে নমুনা সংগ্রহ করছি। আমরা এগুলোর ফরেনসিক করবো। আসলে এই নিষ্পাপ শিশুদের মৃত্যু কেন হয়েছে, আমরা তা জানার চেষ্টা করব।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমরা ৬ জন শিশু মারা গেছে বলে জানতে পেরেছি । তবে কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা জানতে পারি নি। সিআইডির এক্সপার্ট টিম ঘটনাস্থলে এসেছে, তারা নমুনা সংগ্রহ করছে। তাদের তদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এ বিষয়ে ঘটনাস্থলে পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, পাঁচ শিশু হাসপাতালের এনআইসিইউতে ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা চলছে।
এর আগে, রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, আদ-দ্বীন হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয় । সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে ৬ জন শিশুর মৃত্যু হয়।

আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ, ৬ শিশুর মৃত্যু