১৪ দিনের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৪ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতিতে জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করছে সরকার। নষ্ট হওয়া একটি এফএসআরইউ মেরামতের পরও গ্যাস সরবরাহ ব্যবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত প্রায় ৮৮ শতাংশ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার করা গেলেও বাকি ১২ শতাংশ এখনো স্বাভাবিক হয়নি। দ্রুততম সময়ের মধ্যে সেটিও ঠিক করার চেষ্টা চলছে।
তিনি বলেন, বর্তমানে রক্ষণাবেক্ষণের কারণে পায়রা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বন্ধ রয়েছে। অন্যদিকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটও পূর্ণ সক্ষমতায় উৎপাদনে নেই। এছাড়া, বঙ্গোপসাগর উত্তাল থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য কয়লাবাহী লাইটারেজ আনা যাচ্ছে না। তবে আবহাওয়া স্বাভাবিক হলে কয়লা সরবরাহ সহজ হবে এবং পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরতে পারবে।
অনিন্দ্য ইসলাম বলেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের এক বিলিয়ন ডলার অর্থায়নে ইস্টার্ন রিফাইনারির সেকেন্ড ইউনিট স্থাপনের বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ক্রুড অয়েল পরিশোধন সক্ষমতা আরও তিন গুণ বাড়বে ।
তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারির মাধ্যমে বছরে প্রায় ৪৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন সম্ভব হবে। এর মাধ্যমে দেশের মোট জ্বালানি চাহিদার ৫০ শতাংশের বেশি মেটানো সম্ভব হবে এবং দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সচিবালয় থেকে হেঁটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী