শিরোনাম

চট্টগ্রাম ওয়াসার এমডি পদে শওকত মাহমুদকে বদলির আদেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ওয়াসার এমডি পদে শওকত মাহমুদকে বদলির আদেশ বাতিল
ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী শওকত মাহমুদ। ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী শওকত মাহমুদকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে বদলি করার আদেশ বাতিল করা হয়েছে। তাকে এমডি পদে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারির কিছুক্ষণ পরই তা বাতিল করে মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে তাকে চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে বদলি করার আদেশ বাতিল করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী শওকত মাহমুদকে চট্টগ্রাম ওয়াসার এমডি পদে বদলি করার আদেশ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুত কার্যকর করা হবে।

এর আগে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা অপর এক প্রজ্ঞাপনে শওকত মাহমুদকে চট্টগ্রাম ওয়াসার এমডি পদে প্রেষণে বদলি করার আদেশ দেওয়া হয়েছিল।

/বিবি/