বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তিনি জানান, ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে শেখ আব্দুল হান্নানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে, গত বছরের ১১ নভেম্বর দুর্নীতির মামলায় শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক ও দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
ওই বছরের জুলাই মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা করে দুদক। তবে তার বিরুদ্ধে দুদকের করা মামলার অভিযোগ এখনো বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়নি।
দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি করে সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে। তার দেশে-বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার