নেপালে বন্যায় বাংলাদেশি কেউ হতাহত নেই

নেপালে বন্যায় বাংলাদেশি কেউ হতাহত নেই
নিজস্ব প্রতিবেদক

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। কাঠমান্ডুতে নেপাল দূতাবাসে কর্মরত বাংলাদেশের একাধিক কূটনীতিক আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান।
কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা জানা গেলে বাংলাদেশকে জানাতে নেপাল সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনে কথা বলেন। বাংলাদেশ দূতাবাস নেপালের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে।
গতকাল সাময়িক সময়ের জন্য কাঠমান্ডু-পোখারা মহাসড়ক বন্ধ থাকায় কিছু বাংলাদেশি নাগরিক আটকা পড়েছিলেন। এদের মধ্যে ঢালিউডের অন্যতম অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিমের সদস্যরা। পরে সড়ক যোগাযোগ চালু হলে তারা নিরাপদে গন্তব্যে পৌঁছান। দূতাবাস নেপাল সরকারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বজায় রেখেছে এবং বাংলাদেশ সরকার ঘোষিত যেকোনো সাহায্য-সহযোগিতা পৌঁছে দেওয়া এবং উভয় দেশের মধ্যে এ–সংক্রান্ত মতবিনিময়ে সমন্বয় করছে।
নেপালের তিব্বত সীমান্তে গতকাল বুধবার ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৮০০ জন বিদেশি নাগরিকসহ প্রায় দেড় হাজার পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপালের পর্যটন মন্ত্রণালয়। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

-CznNewsLab-32b76c-256x144.webp)