জাবি প্রেসক্লাবের সভাপতি তাওহীদ, সম্পাদক ওসমান

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে এসএম তাওহীদ ও সাধারণ সম্পাদক পদে ওসমান সরদার নির্বাচিত হয়েছেন।
এসএম তাওহীদ আমার দেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং ওসমান সরদার দৈনিক যায়যায়দিনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল হালিম ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাবি প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে শাহরিয়ার আলম (খোলা কাগজ), যুগ্ম-সম্পাদক আহসান হাবিব (স্টার নিউজ), কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান (দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস) দপ্তর সম্পাদক রবিউল ইসলাম (বাংলাদেশ গার্ডিয়ান), গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক আলী হাসান মর্তূজা (আমাদের সময়) এবং কার্যকরী সদস্য পদে রাশেদুল ইসলাম (যুগান্তর) এবং মো. নিশান খান (দৈনিক অর্থনীতির কাগজ) নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘একটি উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি, নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।’
এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক শায়লা শারমিন সেতু ও সহকারী অধ্যাপক ইসতিয়াক রায়হান, নির্বাচন কমিশন সচিব শিহাব উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।