শিরোনাম

হেড অব কমার্শিয়াল পদে লোক নিচ্ছে বিটোপিয়া গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
হেড অব কমার্শিয়াল পদে লোক নিচ্ছে বিটোপিয়া গ্রুপ
বিটোপিয়া গ্রুপ। (ছবি: সংগৃহীত)

বিটোপিয়া গ্রুপে সিনিয়র পদে চাকরির সুযোগ এসেছে। ‘হেড অব কমার্শিয়াল’ পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। এ পদে নির্বাচিতরা ভালো বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

পদের নাম: হেড অব কমার্শিয়াল

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা

ব্যবসায় প্রশাসন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া কমার্শিয়াল, সাপ্লাই চেইন, ইমপোর্ট–এক্সপোর্ট বা কাস্টমস ও বন্ড বিষয়ে প্রশিক্ষণ বা সনদ থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা ও যোগ্যতা

প্রার্থীদের ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং (এফএমসিজি) বা গ্রুপ অব কোম্পানিজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স কমপক্ষে ৩২ বছর।

এলসি, কাস্টমস, বন্ডেড ওয়্যারহাউস, ভ্যাট ও ট্যাক্স বিষয়ে ভালো ধারণা থাকতে হবে।

যোগাযোগ, সমন্বয় ও দর-কষাকষিতে দক্ষতা, এমএস অফিস ও ইআরপি সফটওয়্যারে পারদর্শিতা এবং কমার্শিয়াল কার্যক্রমে পূর্ণ দায়িত্ব নেওয়ার সক্ষমতা থাকতে হবে।

দায়িত্ব ও করণীয়

নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের সকল বাণিজ্যিক কার্যক্রমের সার্বিক দায়িত্ব নিতে হবে।

আমদানি, রপ্তানি ও স্থানীয় কমার্শিয়াল অপারেশন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, এলসি খোলা, সংশোধন, নেগোশিয়েশন ও নিষ্পত্তির কাজ পরিচালনা করতে হবে।

এছাড়া বাণিজ্যিক ও শিপিং ডকুমেন্ট প্রস্তুত ও যাচাই, কাস্টমস ক্লিয়ারেন্স, বন্ডেড ওয়্যারহাউস, ভ্যাট-ট্যাক্স ও সংশ্লিষ্ট আইন মেনে চলা নিশ্চিত করতে হবে।

ব্যাংক, সিএন্ডএফ এজেন্ট, শিপিং লাইন, সরবরাহকারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখা, শিপমেন্ট শিডিউল ও ডেলিভারি মনিটরিংয়ের দায়িত্বও থাকবে।

পাশাপাশি বাণিজ্যিক খরচ ও ঝুঁকি বিশ্লেষণ, রিপোর্ট প্রস্তুত, টিম নেতৃত্ব দেওয়া এবং ব্যবস্থাপনার কৌশলগত পরিকল্পনায় সহায়তা করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন দেওয়া হবে।

এছাড়া মোবাইল বিল, লাভের অংশীদারিত্ব, বছরে দুটি উৎসব বোনাস, আধুনিক কর্মপরিবেশ, দ্রুত ক্যারিয়ার উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ এবং ইনোভেশনভিত্তিক কর্মসংস্কৃতি থাকবে।

আগ্রহী প্রার্থীরা বিটোপিয়া গ্রুপের নিজস্ব ওয়েবসাইটে (https://career.betopiagroup.com/candidate/jobs/61) প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ এপ্রিল পর্যন্ত।

/এমএ/