আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন সুবিধা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আকিজ গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন সুবিধা
আকিজ গ্রুপ। ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি এরিয়া ইনচার্জ (সেলস) পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের উল্লিখিত ঠিকানায় নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড

পদের নাম: এরিয়া ইনচার্জ

বিভাগ: সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

সাক্ষাৎকারে যেসব কাগজপত্র নিতে হবে

  1. হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)
  2. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  3. শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি
  4. অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
  5. সাম্প্রতিক দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

নির্বাচন প্রক্রিয়া

  1. লিখিত পরীক্ষা
  2. মৌখিক পরীক্ষা (ভাইভা)

বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ৩০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন শেষ: ১৪ নভেম্বর ২০২৬।

/জেএইচ/