সিটিজেন জার্নালে ৩ পদে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নালে ৩ পদে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম অনলাইন সংবাদমাধ্যম সিটিজেন জার্নাল ২৪ (সিজেডএন২৪)। প্রতিষ্ঠানটিতে ভিডিও এডিটর, মাল্টিমিডিয়া রিপোর্টার ও শিক্ষানবিশ রিপোর্টার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ দেওয়া হবে নিম্নোক্ত তিনটি পদে—

১. ভিডিও এডিটর

২. মাল্টিমিডিয়া রিপোর্টার

৩. শিক্ষানবিশ রিপোর্টার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে এআই বা আধুনিক তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা সম্পন্ন প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের [email protected] এই ঠিকানায় সিভি পাঠাতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

/এবি/