চাকরি দেবে এসিআই মোটরস, বিমাসহ আছে প্রভিডেন্ট ফান্ড

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
চাকরি দেবে এসিআই মোটরস, বিমাসহ আছে প্রভিডেন্ট ফান্ড
এসিআই মোটরস লিমিটেড। (ছবি: সংগৃহীত)

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সিনিয়র/সার্ভিস ইঞ্জিনিয়ার (ইয়ামাহা) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২২ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে- আগামী ২২ অক্টোবর পর্যন্ত।

পদের নাম: সিনিয়র/সার্ভিস ইঞ্জিনিয়ার (ইয়ামাহা)

পদসংখ্যা: ২০

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর

যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন এবং অটোমোবাইলে বিএসসি। বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মাঠপর্যায়ের কাজের জন্য মোটরসাইকেল চালানোর বাস্তব দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনেসর জন্য এখানে ক্লিক করুন।

/এবি/