মেঘনা গ্রুপে চাকরির ‍সুযোগ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মেঘনা গ্রুপে চাকরির ‍সুযোগ
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার পদে জনবল নেবে। ১০ নভেম্বর থেকেই আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার

বিভাগ: পিআর অ্যান্ড স্ট্রাটেজিক কনটেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: পাবলিক রিলেশনস ও মার্কেটিংয়ে এমবিএ/ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতায় এমএ।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা (গুলশান)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন শেষ: ১৭ নভেম্বর ২০২৬

/জেএইচ/