ব্র্যাক এনজিওতে জব সার্কুলার, চুক্তিভিত্তিক নিয়োগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ব্র্যাক এনজিওতে জব সার্কুলার, চুক্তিভিত্তিক নিয়োগ
ব্র্যাক এনজিও (ছবি : সংগৃহীত)

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। সংস্থটিতে ওয়াশ, এইচসিএমপি বিভাগে ‘প্রজেক্ট অফিসার’ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আবেদন ৬ অক্টোবর থেকে শুরু হয়েছে, চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: প্রজেক্ট অফিসার

বিভাগ: ওয়াশ, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, মোবাইল বিল, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক) দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

/এবি/