মার্কিন দূতাবাসে এসএসসি পাসে চাকরি, বেতন ৭২ হাজার টাকা

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
মার্কিন দূতাবাসে এসএসসি পাসে চাকরি, বেতন ৭২ হাজার টাকা
ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। প্রতিষ্ঠানটিতে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম: মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)

পদসংখ্যা: ২টি

চাকরির ধরন: স্থায়ী, ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক বেতন ৭২, হাজার ২০০ টাকা

যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস। কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস বা জেনারেটর/ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালন, রক্ষণাবেক্ষণ ও মেরামতে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০০০ কেভিএ বা তার চেয়ে বড় জেনারেটরে কাজ করার অন্তত ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

ভাষাদক্ষতা: ইংরেজিতে সীমিত জ্ঞান (বলা, পড়া ও লেখা) এবং বাংলায় ভালো কাজের জ্ঞান (বলা, পড়া ও লেখা) থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদনেসর নিয়মসহ আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

/এবি/