চাকরি দেবে ঢাকার কর অঞ্চল-২৫, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
চাকরি দেবে ঢাকার কর অঞ্চল-২৫, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
কর কমিশনারের কার্যালয়

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২৫, ঢাকা। ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ ক্যাটাগরির পদে মোট ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। পদগুলোতে ঢাকা মহানগর, ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

১. পদের নাম: ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ৪

গ্রেড-১৩

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা

যোগ্যতা: যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

২. প্রধান সহকারী

পদসংখ্যা: ৬

গ্রেড-১৩

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা

যোগ্যতা: যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।

৩. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ১৩

গ্রেড-১৩

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা

যোগ্যতা: যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১১

গ্রেড: ১৪

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা

যোগ্যতা: যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৪

গ্রেড-১৬

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৬. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৩

গ্রেড-২০

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা

যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের https://tax25.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/এবি/