বিশ্বকাপে ভারত-পাকিস্তান যতবার মুখোমুখি হতে পারে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি। ১৪ দলের এই বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ২ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর। ক্রিকেটে ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই আলাদা একটি উত্তেজনা। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের খেলা দেখার জন্য।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান, সহ-আয়োজক জিম্বাবুয়ে ও একটি বাছাইপর্বের দলের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও বাছাইপর্ব থেকে উঠে আসা আরেক দলকে নিয়ে তৈরি হয়েছে ‘বি’ গ্রুপ।
গ্রুপ পর্বের ম্যাচে অক্টোবরের ১০ তারিখ জোহান্সবার্গের ওয়ান্ডারার্সে প্রথমবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। নতুন ফরম্যাট অনুযায়ী প্রত্যেক গ্রুপের শীর্ষ তিনটি দল ও সেরা চতুর্থ স্থানের দল উঠবে সুপার সেভেনে।
দুই দলই যদি গ্রুপ পর্ব পার হতে পারে, তাহলে ৭ নভেম্বর কেপটাউনে দ্বিতীয়বার দেখা হবে ভারত ও পাকিস্তানের। যদি উভয় দল সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে তবে তৃতীয়বার দেখা হতে পারে।
এবারের বিশ্বকাপে ১৪ দল অংশ নেবে। নকআউটের আগে তিনটি পর্বে হবে খেলা। সুপার সেভেনে ওঠা ৭ দল রাউন্ড রবিনে খেলবে। এতে সেরা চার দল যাবে সেমিফাইনালে।
এই টুর্নামেন্টের আগেও ২০২৭ সালে ভারত-পাকিস্তানের লড়াই দেখা যাবে। বিশ্বকাপের পাঁচ মাস আগে এশিয়া কাপ খেলবে দুই দল। প্রত্যাশিতভাবে দুইবার, এমনকি তিনবারও মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, যদি তারা ফাইনালে ওঠে।

বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কার বিপক্ষে