শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সিটিজেন গ্রাফিক্স

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে স্থায়ী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

পদের নাম: অধ্যাপক

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

বেতন-স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)

যোগ্যতা: প্রার্থীকে বিশিষ্ট পণ্ডিত হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীর ইনডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সম্বলিত মানসম্পন্ন জার্নালে কমপক্ষে ১২টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। প্রার্থীর গুগল স্কলার, লিংকডইন এবং অরসিআইডি আইডি থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতর থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। ডাকযোগে/সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।

আবেদন ফি: ১০০০ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

সূত্র: দৈনিক কালের কণ্ঠ, ৩ সেপ্টেম্বর ২০২৬