শিরোনাম

ডাচ্-বাংলা ব্যাংকে চাকরির সুযোগ, ৩টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ডাচ্-বাংলা ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তিনটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

১.পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন: এক বছরের প্রবেশনকালীন মাসিক ৭০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এক বছর পর সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৯৭ হাজার ৪৮৩ টাকা।

২.পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন: এক বছরের প্রবেশনকালীন মাসিক ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এক বছর পর অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৫৯ হাজার ২৪৫ টাকা।

৩.পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন ও সুবিধা: এক বছরের প্রবেশনকালীন মাসিক ২৬ হাজার টাকা বেতন দেওয়া হবে। এক বছর পর ট্রেইনি ক্যাশ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪১ হাজার ৪১০ টাকা।

বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ডাচ্-বাংলা ব্যাংকের অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োহ বিজ্ঞপ্তিগুলো দেখতে এখানে ক্লিক করুন।

/এবি/