মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরি
মিডল্যান্ড ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে প্রবেশনারি অফিসার এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

পদের নাম: প্রবেশনারি অফিসার

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিধারী। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ এবং এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

মিডল্যান্ড ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি
মিডল্যান্ড ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি