মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা নির্ধারিত নয়

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বয়সসীমা নির্ধারিত নয়
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৭ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে- চলবে আগামী ০৭ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি

পদের নাম: ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বেতন: আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

বয়সসীমা: উল্লেখ নেই

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংকিং ডেটাবেজ পরিচালনায় দক্ষতাসহ কমপক্ষে ৫ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/