শিরোনাম

এসএসসি পাসেই পুলিশে চাকরি, পদ ১০ হাজার

সিটিজেন ডেস্ক
এসএসসি পাসেই পুলিশে চাকরি, পদ ১০ হাজার
বাংলাদেশ পুলিশ। ছবি: সংগৃহীত

কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এসএসসি পাসেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ মার্চ থেকে এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা ও পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বৃহৎ নিয়োগ কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে পুলিশের জনবল বৃদ্ধি সরকার সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রেখেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পাওয়া মাত্রই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি পাস নির্ধারণ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা:

শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা:
প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা:
আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা:

উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।
উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

ওজন:
পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত মান অনুসারে ওজন থাকতে হবে।

দৃষ্টিশক্তি:
প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে লিংকে ক্লিক করুন

পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি

/জেএইচ/