শিরোনাম

জীবন বীমা কর্পোরেশনে চাকরি, পদ ৩০

সিটিজেন ডেস্ক
জীবন বীমা কর্পোরেশনে চাকরি, পদ ৩০

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন। প্রতিষ্ঠানটি তাদের কাকরাইল মডেল সেলস অফিসের জন্য ‘ডেভলপমেন্ট অফিসার’ পদে মোট ৩০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: জীবন বীমা কর্পোরেশন

পদের নাম: ডেভেলপমেন্ট অফিসার

পদসংখ্যা: ৩০টি

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: আকর্ষণীয় ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, সপ্তাহে ২ দিন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

কাজের ধরন: ফুল টাইম (অফিসভিত্তিক)

কর্মস্থল: ঢাকা (কাকরাইল)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। এছাড়াও এইচএসসি বা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বীমা খাতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ২৮ থেকে ৪০ বছরের মধ্যে।

মূল দায়িত্ব: নতুন গ্রাহক তৈরি ও সম্পর্ক উন্নয়ন, জীবন বীমাসংক্রান্ত পরামর্শ প্রদান, সেলস ও মার্কেটিং কার্যক্রম পরিচালনা এবং টিম গঠনের মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত।

/জেএইচ/