সরকারিভাবে ব্রুনাইয়ে চাকরি, পদ ২৭৯

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সরকারিভাবে ব্রুনাইয়ে চাকরি, পদ ২৭৯
ব্রুনাই

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইয়ে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন কোম্পানিতে নির্মাণশ্রমিক, এসি টেকনিশিয়ান, খামারশ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রিসহ একাধিক পদে মোট ২৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।

চাকরির বিবরণ-

সিওয়াই কনস্ট্রাকশন: নির্মাণশ্রমিক ১ জন।

মাসিক বেতন: ৬০০ ব্রুনাই ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ হাজার ৮৬৬ টাকা)।

লেম্যান এন্টারপ্রাইজ: এসি টেকনিশিয়ান ১ জন।

মাসিক বেতন: ৬০০ ব্রুনাই ডলার।

হেলিফ অ্যাকুয়াকালচার এসডিএন বিএইচডি: খামারশ্রমিক ১ জন।

দৈনিক মজুরি: ২০ ব্রুনাই ডলার।

সেরিকাট নর আওয়ান এসডিএন বিএইচডি: নির্মাণশ্রমিক ১৮০, নির্মাণশ্রমিক ৫, প্লাম্বার ৫, রাজমিস্ত্রি ২, ফোরম্যান ৩, ড্রাফটম্যান ৫, ওয়েল্ডার ৫, ইলেকট্রিশিয়ান ৫, কাঠমিস্ত্রি ৫, ড্রাইভার ক্লাস-৩ ৩, ট্রাক ড্রাইভার ৩, ভারী যানবাহনচালক ৩, সুপারভাইজার ১, অপারেটর ১ ও টেকনিশিয়ান ১ জন।

দৈনিক মজুরি: ২০ ব্রুনাই ডলার।

অপারেটর ও টেকনিশিয়ান পদের মজুরি দৈনিক: ২১ ব্রুনাই ডলার (প্রায় ২ হাজার ২৫ টাকা)।

সেজানেস কন্ট্রাক্টর এসডিএন বিএইচডি: নির্মাণকর্মী- ২০, শ্রমিক ৪ ও গ্রাস কাটার ৫ জন।

দৈনিক মজুরি: ২০ ব্রুনাই ডলার।

বিএমএম এসডিএন বিএইচডি: সাধারণ শ্রমিক ৩ জন।

দৈনিক মজুরি: ২০ ব্রুনাই ডলার।

এবিডি এসডিএন বিএইচডি: ইলেকট্রিশিয়ান ৩ ও ফোরম্যান ২ জন।

দৈনিক মজুরি: ২২ ব্রুনাই ডলার (প্রায় ২ হাজার ১২২ টাকা)।

আলওয়ালি এসডিএন বিএইচডি: শ্রমিক ৫ জন।

মাসিক বেতন: ৬০০ ব্রুনাই ডলার (প্রায় ৫৭ হাজার ৮৬৬ টাকা)।

এমডি রাফি কনস্ট্রাকশন: ভারী যানবাহনের চালক ৪ জন।

দৈনিক মজুরি: ২০ ব্রুনাই ডলার (প্রায় ১ হাজার ৯২৯ টাকা)।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

সুযোগ-সুবিধা: নিয়োগকর্তা কর্মীদের থাকা ও খাওয়ার খরচ বহন করবে। সেইসঙ্গে বিমানভাড়াও বহন করবে। এছাড়া ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী মেডিক্যাল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।

শর্ত: দুই বছরের চুক্তিতে কর্মীদের নিয়োগ দেওয়া হবে, যা নবায়নযোগ্য। প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ করতে হবে।

আবেদন শেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪টা।

/জেএইচ/