আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার আশঙ্কা

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) শূন্য পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলছে। তবে চাকরিপ্রার্থীরা এক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
এনবিআর জানতে পেরেছে, দেশের বিভিন্ন স্থানে কতিপয় প্রতারকচক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অভিনব কৌশলে প্রতারণা বাণিজ্য করার অপচেষ্টা করছে। যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদেরকে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে– এমন মিথ্যাচারের মাধ্যমে প্রতারিত করাই এ চক্রের মূল উদ্দেশ্য।
যেসব প্রার্থী নিজ অযোগ্যতার কারণে চাকরি পাবেন না তাদের কারো কারো অর্থ প্রতারক চক্রটি ফেরত দিতে পারে। কিন্তু যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন তাদের কাছ থেকে নেওয়া অর্থ এরা হাতিয়ে নেবে।
জনসচেতনতার উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন ও আয়কর বিভাগের প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবেন।
আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো দুষ্ট চক্রের তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর কমিশনার অফিসকে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তার টেলিফোনে ০২-২২২২১৭৭৭৭ নম্বরে, ই-মেইল pro@nbr.gov.bd ঠিকানায় জানাতে অনুরোধ করা হয়েছে।

সরকারি কর্মকর্তাদের পদায়নের নামে প্রতারণা, গ্রেপ্তার ২