সরকারি কর্মকর্তাদের পদায়নের নামে প্রতারণা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভুয়া পরিচয় ব্যবহার করে সরকারি কর্মকর্তাদের পদায়নের নামে প্রতারণা করে আসা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাঙ্ক্ষিত ও লোভনীয় স্থানে বদলি এবং পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
শুক্রবার (২২ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো– এম আমিনুর রহমান শান্ত (৪৪) ও নিলুফা সুলতানা (৫৬)।
ডিএমপি জানায়, গত ২০ মে ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান। পরে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিবিকে নির্দেশ দেন ডিএমপি কমিশনার।
এর পরিপ্রেক্ষিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন তথ্যের ভিত্তিতে ২০ মে রাতেই রাতে হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার একটি বাসায় অভিযান চালায়। এ সময় মূল হোতা এম আমিনুর রহমান শান্তকে গ্রেপ্তার
করে। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়।
পরে আমিনুর রহমানের হোয়াটসঅ্যাপ বার্তা বিশ্লেষণ করে চক্রের আরেক সদস্য নিলুফা সুলতানাকেও গ্রেপ্তার করা হয়।
উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীতে গ্রেপ্তার ১২