শিরোনাম

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা
পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবি

পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবিকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ইসলামাবাদে এই ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

এতে বলা হয়েছে, কনটেন্ট ক্রিয়েটরের নাম শামসো বিবি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গিলামানা’ নামে পরিচিত ছিলেন। ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তির কাছ থেকে তার মেয়ে একটি ফোন কল পান। ফোনে তাকে বাড়ির বাইরে আসতে বলা হয়েছিল। ফোন পাওয়ার পর বিবি তার ১৫ বছর বয়সী বোন আসিমা এবং ভাই নেয়ামতুল্লাহকে নিয়ে বের হন। তারা গাড়িতে করে যাওয়ার সময় একটি পেট্রল পাম্পের কাছে মোটরবাইকে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করছেন তার বাবা ফজল সাহেবজাদার।

মামলার এজাহারে বলা হয়েছে, একটি গুলি বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন।

এতে বলা হয়েছে, কাউসার এবং জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে আমার মেয়ের আর্থিক লেনদেন ছিল। অর্থ ফেরতের দাবি নিয়ে তারা বিবিকে হুমকিও দিয়েছিলেন। এ নিয়ে পূর্বে ইসলামাবাদে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি।

উল্লেখ্য, প্রায় ৩ থেকে ৪ বছর ধরে টিকটক ভিডিও তৈরি করছিলেন শামসো বিবি। প্ল্যাটফর্মটিতে তার প্রায় ১৩ লাখ ফলোয়ার ছিল।

/এসবি/