ক্ষমতাচ্যুত পিটিআই: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

সিজেডএন ডেস্ক

পাকিস্তানে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি উত্তর-পশ্চিমের প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা এবং গভর্নরের শাসন জারির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। রাষ্ট্রপতির এ সিদ্ধান্তের ফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পরিচালিত প্রাদেশিক সরকার কার্যত পুরোপুরি স্থগিত হয়ে গেছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর এ পদক্ষেপ নেওয়া হয়। বৈঠকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা করা হয়। ফেডারেল সরকারের দাবি, প্রদেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাসবাদ দমনে প্রাদেশিক প্রশাসন একেবারেই ব্যর্থ এবং তারা জাতীয় মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এ সংকট মোকাবিলায় সাংবিধানিক নিয়মের ভিত্তিতেই এ সুপারিশ করা হয়েছে।
সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদ অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অনুচ্ছেদগুলোতে বলা রয়েছে, যদি কোনো প্রদেশে সাংবিধানিক শাসন ভেঙে পড়ে, তবে কেন্দ্রীয় সরকার সেখানে জরুরি অবস্থা বা গভর্নরের শাসন জারি করতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সন্ত্রাসবিরোধী কার্যক্রম নিয়ে তীব্র উদ্বেগের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধান্ত বাস্তবায়নের পরপরই ডক্টর মুহাম্মদ ফখর আলম ইরফানকে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়ে খাইবার পাখতুনখাওয়ার নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
কারাগারে থাকা ইমরান খানের অনুসারীদের সঙ্গে কেন্দ্র সরকারের দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই দানা বাঁধছিল। তার মুক্তির দাবিতে পিটিআই সমর্থকরা রাজধানী ইসলামাবাদের দিকে বিশাল লংমার্চ শুরু করার পরপরই এ পদক্ষেপ নেওয়া হলো।
সূত্র: খামা প্রেস

কাশ্মিরে হত্যার দাবি ভারতের, তাকেই মিডিয়ার সামনে হাজির করলো পাকিস্তান