‘প্রতিপক্ষের যেকোনো ভুল হিসাবের কল্পনাতীত জবাব দেবে পাকিস্তান’

সিজেডএন ডেস্ক

সীমান্তে কোনো ধরনের আগ্রাসন বা সার্বভৌমত্বের লঙ্ঘন পাকিস্তান বরদাস্ত করবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার (সিএনএসসি) জেনারেল সৈয়দ আমির রাজা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ এ অঞ্চলে যুদ্ধের কোনো সুযোগ নেই এবং শত্রুপক্ষ ভুল হিসাব করলে কল্পনাতীত জবাব দেওয়া হবে।
শনিবার (১৭ অক্টোবর) পিএমএ কাকুলে আয়োজিত পাকিস্তান মিলিটারি একাডেমির এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ধ্বংসাত্মক প্রযুক্তির দ্রুত বিকাশ প্রথাগত সামরিক কৌশলগুলোকে অকার্যকর করে দিয়েছে। এ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পাকিস্তান সশস্ত্র বাহিনী দ্রুত নিজেদের আধুনিকায়ন ও বহুমুখী রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের কৌশলগত অবস্থানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।
এ শীর্ষ সামরিক কর্মকর্তা জানান, আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে আমাদের নির্ণায়ক ভূমিকার একটি বড় উদাহরণ হলো ঐতিহাসিক ইসলামাবাদ চুক্তি। এটি শান্তি বজায় রাখা এবং কূটনৈতিক উপায়ে উত্তেজনা প্রশমনের প্রতি আমাদের অবিচল অঙ্গীকারেরই প্রমাণ।
জেনারেল রাজা বলেন, এ বিষয়ে পাকিস্তানের অবস্থান ‘অটল ও সুষ্পষ্ট’। তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ পরিবেশে সংঘাত বা যুদ্ধের কোনো অবকাশ নেই। কোনো পক্ষ ভুল হিসাব করলে, তাদের এমন জবাব দেওয়া হবে যা তাদের কল্পনা বা ধারণারও বাইরে। পাকিস্তান সশস্ত্র বাহিনী যেকোনো মূল্যে মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করতে সর্বদা প্রস্তুত রয়েছে।’
পাকিস্তান সবসময় শান্তির পক্ষে অবস্থান নিয়েছে জানিয়ে তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য দেশটির সেনাসদস্য ও জনগণ অকাতরে আত্মত্যাগ করেছে। তবে এ শান্তিপ্রিয়তাকে কেউ যেন দুর্বলতা মনে না করে। তার ভাষায়, কোনো প্রতিপক্ষ যেন শান্তির প্রতি আমাদের অঙ্গীকারকে দুর্বলতা বলে ভুল না করে কিংবা আমাদের সংযমকে সংকল্পের অভাব বলে ভুল না বোঝে। আমরা সীমান্ত পেরিয়ে কোনো আগ্রাসন বা আমাদের সার্বভৌম সীমানার কোনো লঙ্ঘন সহ্য করব না।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ২৮