শিরোনাম

পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান

সিটিজেন ডেস্ক
পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান
জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে প্ল্যাকার্ড হাতে এক নারী। ছবি: ডন

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম ওঠানামা করছে। এর মধ্যেই সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম ৫ রুপি করে কমিয়েছে পাকিস্তান।

শুক্রবার (১৫ মে) দেশটির পেট্রোলিয়াম বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, এখন থেকে পাকিস্তানের সর্বত্র গ্রাহক পর্যায়ে প্রতি লিটার পেট্রোল ৪০৯ .৭৮ রুপিতে এবং প্রতি লিটার হাই-স্পিড ডিজেল ৪০৯.৫৮ রুপিতে বিক্রি হবে।

পেট্রোল প্রধানত ব্যক্তিগত পরিবহন, ছোট যানবাহন, রিকশা এবং দুই চাকার যানবাহনে ব্যবহৃত হয়। এটি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির বাজেটের উপর সরাসরি প্রভাব ফেলে। উচ্চ-গতির ডিজেল মূলত ভারী পরিবহন খাতে এবং বড় জেনারেটরের জন্য ব্যবহৃত হয়।

চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে দেশটির সরকার প্রতি শুক্রবার রাতে পেট্রোলিয়ামের দাম সংশোধন করে আসছে। ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেয়। প্রণলিটি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২০ শতাংশ চলাচল করত।

গত সপ্তাহে সরকার পেট্রোলের দাম লিটার প্রতি ১৪.৯২ টাকা এবং এইচএসডি-র দাম ১৫ টাকা বাড়িয়েছিল পাকিস্তান। এই দাম থেকেই ৫ রুপি কমানো হলো।

সূত্র: ডন

/জেএইচ/