শিরোনাম

ট্রাম্প আরোপিত বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

ট্রাম্প আরোপিত বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা করলেন মার্কিন সুপ্রিম কোর্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী ভিন্ন ভিন্ন পাল্টা শুল্ক আরোপকে অবৈধ বলেছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন। আদালত বলেছে, জাতীয় জরুরি পরিস্থিতির জন্য সংরক্ষিত একটি আইন ব্যবহার করে শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

রায়ে বলা হয়েছে, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট’ ব্যবহার করে প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন, তা তার আইনি এখতিয়ারের বাইরে। তবে ইতোমধ্যে সংগৃহীত ১৩০ বিলিয়ন ডলারেরও বেশি শুল্কের বিষয়ে সিদ্ধান্ত কী হবে, সে বিষয়ে আদালত কিছু বলেননি।

আদালতের রায়ে বিচারপতি রবার্টস লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে অসীম পরিমাণ, মেয়াদ এবং পরিধির শুল্ক আরোপের অসাধারণ ক্ষমতা দাবি করেন। এই দাবি করা ক্ষমতার ব্যাপ্তি, ইতিহাস এবং সাংবিধানিক প্রেক্ষাপটের আলোকে তাকে অবশ্যই এটি প্রয়োগ করার জন্য কংগ্রেসের স্পষ্ট অনুমোদন দেখাতে হবে।

আদালত জানায়, ট্রাম্প যে জরুরি ক্ষমতার ওপর নির্ভর করার চেষ্টা করেছেন তা ‘পর্যাপ্ত নয়।

আদালতের এই রায়ের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ডেমোক্রেটিক পার্টি ও বিভিন্ন শিল্পগোষ্ঠী এই রায়কে স্বাগত জানিয়েছে।

/টিই/