হরমুজ খোলার পথে বড় বাধা নৌ-অবরোধ: গালিবাফ
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮: ৫১

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, নৌ-অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার প্রক্রিয়া বন্ধ না হলে এবং সব ফ্রন্টে ইসরায়েলি সামরিক কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হবে না।
বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুদ্ধবিরতির শর্ত চরমভাবে লঙ্ঘন করে নৌ-অবরোধ বজায় রাখলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ আলোচনায় ইরানি দলের নেতৃত্ব দেওয়া গালিবাফ বলেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এখন চাপের মুখে ইরানকে নমনীয় করার যে চেষ্টা চলছে, তা সফল হবে না।
তার মতে, বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ হলো ইরানি জাতির ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেওয়া। এদিকে সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কূটনৈতিক তৎপরতা শুরুর লক্ষ্যে ইরানকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব পেশ করার জন্য সীমিত সময় দেওয়ার পরিকল্পনা করছে। তবে ওয়াশিংটনের এ বার্তা তেহরানের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছেছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: সিএনএন

/এমএকে/