শিরোনাম

সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটিতে হামলা, ১০ সেনা আহত

সিটিজেন ডেস্ক
সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটিতে হামলা, ১০ সেনা আহত

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ১০ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অন্য এক মার্কিন কর্মকর্তা জানান, আহতদের মধ্যে অন্তত দুজনের শরীরে শেল বা বিস্ফোরণের টুকরো লেগেছে। তবে তা প্রাণঘাতী নয়। এছাড়া আরও কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। তবে তাদের আঘাতের ধরন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ হামলায় একটি রিফুয়েলার ট্যাংকার বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: সিএনএন

/জেএইচ/